ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের আনন্দে জর্দা সেমাই

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ০৯:২৪, ১৬ মার্চ ২০২৬
ঈদের আনন্দে জর্দা সেমাই

জর্দা সেমাই

দেখতে দেখতে চলে এসেছে মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের উৎসব ঈদ। এই দিনে আনন্দের সঙ্গে সারা দিন চলে নানা রকম খাওয়া–দাওয়া। আত্মীয়-স্বজন ও বন্ধুদের আগমনে ঘর ভরে ওঠে, আর তাই চাই জম্পেশ খাবারের আয়োজন। ঈদের সকালে মিষ্টি কিছু খাওয়ার একটি সুন্দর রেওয়াজ রয়েছে। সেই তালিকায় জর্দা সেমাই হলে তো কথাই নেই—স্বাদেও দারুণ, বানাতেও সহজ।

উপকরণ

আরো পড়ুন:

সেমাই – ১ প্যাকেট

চিনি – ২ কাপ

নারকেল কুরানো – ১ কাপ

কিসমিস – ২ টেবিল চামচ

চীনা বাদাম (ভাজা) – ৩ টেবিল চামচ

দারুচিনি – ৩ টুকরা

তেজপাতা – ২টি

ঘি – ৪ টেবিল চামচ

পানি – ২ কাপ

লবণ – পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে হালকা গরম করুন, যাতে কড়াইয়ের ভেতরটা শুকিয়ে যায়।

২. এরপর কড়াইয়ে ঘি দিন। ঘি একটু গরম হলে সেমাইয়ের অর্ধেক অংশ ঢেলে দিয়ে মাঝারি আঁচে ১০–১৫ মিনিট নাড়তে থাকুন, যাতে সেমাই সুন্দর করে ঘিয়ে ভাজা হয়।

৩. এবার এতে চিনি দিয়ে ভালোভাবে নাড়ুন।

৪. এরপর কুরানো নারকেল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন।

৫. কিছুক্ষণ পর পানি ঢেলে দিন এবং চুলার আঁচ কমিয়ে দিন।

৬. পানি শুকিয়ে আসতে শুরু করলে কিসমিস, ভাজা বাদাম, তেজপাতা ও দারুচিনি যোগ করুন।

৭. সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও প্রায় ১০ মিনিট মৃদু আঁচে দমে রাখুন।

৮. সেমাই ঝরঝরে হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশন
গরম গরম বা হালকা ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন মজাদার জর্দা সেমাই। ঈদের সকালে পরিবার ও অতিথিদের জন্য এটি হতে পারে দারুণ একটি মিষ্টি আপ্যায়ন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়